ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

লন্ডন থেকে আসা বিমানের ছয় যাত্রী কোয়ারেন্টিনে

ads

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সোমবার (৪ জানুয়ারি) লন্ডন থেকে ঢাকায় এসেছেন ছয় জন। তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। লন্ডন থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনে পাঠানোর বাধ্যবাধকতা শুরুর পর, সেখানে থেকে আসা বিমানের প্রথম ফ্লাইট এটি।  বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, ছয় জনের মধ্যে দুই জন হোটেলে কোয়ারেন্টিনে গেছেন। বাকি চার জন হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে থাকবেন।যুক্তরাজ্যের করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটি থেকে আসা যাত্রীদের ১৪ দিন নিজ খরচে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। গত ১ জানুয়ারি থেকে এই নির্দেশ চালু হয়েছে।


বাংলাদেশ সরকার থেকে এমন নির্দেশনা জারির পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটা ১৫২ জন যাত্রীই তাদের ফ্লাইট বাতিল করেন। ফলে লন্ডন থেকে সোমবার সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ৪৮ যাত্রী। এর মধ্যে ৪১ জন সিলেটের। বাকিরা পরে শাহজালাল বিমানবন্দরে আসেন।


ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ২০২ জন, গত ২৮ ডিসেম্বর ২০২ জন এবং ৩১ ডিসেম্বর ২৩৭ যাত্রী নিয়ে বিমানের তিনটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে আসে। এই তিন দিন আসা যাত্রীদের মধ্যে যথাক্রমে ১৬৫, ১৪৪ ও ২০২ জন ছিলেন সিলেটের। বাকিরা ঢাকায় চলে যান।

ads
ads
ads

Our Facebook Page